শেখ রাসেল মোহামেডান মুখোমুখি আজ

শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়াচক্র আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২৪তম রাউন্ডে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হবে। একই দিনে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সাথে। দুটি খেলাই বিকেল ৪টায় শুরু হবে। পেশাদার লিগে ২৩ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল। সমান সংখ্যক খেলায় ৪৩ ও ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।