মেঘনার ভাঙ্গনে বিলীন হচ্ছে মনপুরার উত্তরাংশ
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২১:৪৪
মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে বিলীন হয়ে যাচ্ছে মনপুরার উত্তরাংশ। মেঘনার তীব্র ভাঙ্গনের ফলে ক্রমেই ছোট হয়ে যাচ্ছে মনপুরার মানচিত্র। ফলে প্রতিদিন ভিটে হারা হচ্ছে শত শত মানুষ। নদী ভাঙ্গনের কারনে সহায় সম্বল হারিয়ে ভিটে হারা এসব অসহায় মানুষ আশ্রয় নিয়েছে কলাতলী চর,নতুন জেগে উঠা চরসহ বেড়ী বােঁধর ঢালে কিংবা রাস্তার পাশে।
গত কয়েক বছর ধরে মেঘনার ভাঙ্গনের ফলে ৪টি ইউনিয়নের অনেক প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মনপুরা ইউনিয়নের মাঝ গ্রাম,কলাতলী,মনপুরা মৌজা ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবছর মনপুরার উত্তর মাথা দিয়ে মেঘনা নদীর তীব্র স্রোতের কারনে ভেঙ্গে কেবলই ভিতরে ঢুকছে।
মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ,আন্দিড় পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়,আন্দির পাড় মাধ্যমিক বিদ্যালয় ,মাছুয়া খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত স্থান নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আন্দিড় পাড় মাধ্যমিক বিদ্যালয় ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো কলাতলী চরে স্থানান্তর করা হয়েছে। ২নং হাজির হাট ইউনিয়নের সোনার চর ,চরঞ্জান,দাসের হাট গ্রামের প্রায় অধিকাংশ মেঘনা ভাঙ্গনে নদীর গর্বে বিলীন । উপজেলার প্রানকেন্দ্র হাজির হাট বাজার তীব্র ভাঙ্গনের ফলে কয়েকবার স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে বাজার থেকে নদীর দুরত্ব ২/৩শত মিটার। ইতিমধ্যে খাদ্যগুদাম,চরকৃঞ্চ প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্রালয়,দাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত স্থান নদীর গর্বে বিলীন হয়ে গেছে।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষের নির্ঘুম রাত কাটছে। মূলত মনপুরার চারিদিক থেকে মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে ক্রমে ছোট হয়ে যাচ্ছে মনপুরার মানচিত্র।