আদিবাসীদের ঐতিহ্যবাহী সাহারুল উত্সব পালিত

আজাদুল ইসলাম

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

 

নাচ-গান আর উত্সবমুখর পরিবেশে পালিত হলো সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী সাহারুল উত্সব। বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আইসিডিপি প্রকল্পের সহযোগিতায় আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে গত শুক্রবার বিষপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উত্সব পালিত হয়। নাচ-গান শেষে এ উত্সব উপলক্ষে আলোচনা সভা ও অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আদিবাসী গ্রাম পরিষদের সভাপতি মি. অমল তির্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান কিশোর, বিষপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সামাজিক সংগঠনের নেতা লক্ষণ টপ্য, পনোয়া কুজুর, কারিতাসের জেপিও ফুলজান সিউষ মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, প্রকল্প সুপারভাইজার স্বপন টপ্য, অঞ্জলী হাসদা প্রমুখ। অন্যদিকে গত মঙ্গলবার মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় পাশকৃত আদিবাসী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি জীবন কেরকেটার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ।