নেতার ছেলেকে ছিনিয়ে নিতে পুলিশকে মারধর
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২১:৪৬
কক্সবাজারের চকরিয়ায় আদালত প্রাঙ্গনে আওয়ামীলীগ নেতার এক ছেলেকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে আদালতের পুলিশ কর্মকর্তা (সিএসআই) আবুল কালাম আজাদকে মারধর করেছে আওয়ামীলীগের লোকজন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে ঘটেছে এঘটনা।
একটি মামলার পলাতক আসামী চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা ওরফে নাগু সওদাগরের ছেলে বেলাল হোসেনকে থানা পুলিশ গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করে।
আদালত থেকে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা পুলিশ কর্মকর্তাকে কিলঘুষি ও লাথি মেরে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন আদালতের সিএসআই এসআই আবুল কালাম আজাদ।