রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২২:০৫
আলাউদ্দিন মল্লিক
বরিশালের গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মল্লিক (৬০) হূদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির .... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। সোমবার বিকেলে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দিয়াশুর মহল্লার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।