নেত্রকোনায় আওয়ামী ওলামা লীগের কমিটি গঠন
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২২:১২
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেত্রকোনা জেলা শাখার নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে হাফেজ ক্বারী মো. আতিকুর রহমান জনি, সহ-সভাপতি পদে মাওলানা রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইফুল ইসলামসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।