শিবগঞ্জে পাশবিক নির্যাতনের পর শিশু হত্যা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২২:১২
উপজেলার বিনোদপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার রসুনচক মাঠের আমবাগান থেকে মঙ্গলবার দুপুরে বিশ্বনাথপুর বাখরালী শেখপাড়া গ্রামের আনারুলের শিশু মেয়ে রিতু আরা (১০) খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রিতুর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত রিতু আরার লাশের পাশে একটি ইফতারির প্যাকেট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, লোভ দিয়ে তাকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।