বাবুগঞ্জে ইউপি সদস্য লাঞ্ছিত
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২২:১৩
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে জেলেদের ভিজিএফ-এর চাল বিতরণের সময় চাল ওজনে কম দেয়ায় কার্ডধারী জেলেদের হাতে লাঞ্ছিত হলেন ইউপি সদস্য মোঃ মোসলেম উদ্দিন।
কেদারপুর ইউনিয়নে ৪৫৭ জন জেলেদের ভিজিএফ প্রকল্পের অধীনে প্রতিমাসে ৪০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি গৃহীত হয়। মঙ্গলবার ওই চাল বিতরণকালে স্থানীয় জেলে মোঃ দুলাল মুন্সী কার্ডধারী হয়ে চাল আনতে গেলে ইউপি সদস্য মোঃ মোসলেম উদ্দিন জেলে দুলাল মুন্সীকে চাল দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে ইউপি সদস্য মোসলেম উদ্দিনের সাথে জেলে দুলালের কথা কাটাকাটির এক পর্যায়ে জেলে দুলাল মুন্সী পরিষদের চেয়ার দিয়ে ইউপি সদস্য মোসলেম উদ্দিনকে আঘাত করে। তাত্ক্ষণিক ভাবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।