হাওরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ব্যাপক সম্ভাবনা

দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের ১১ উপজেলায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি উদ্যোগ, আমলাতান্ত্রিক জটিলতা, জনসচেতনতাসহ ব্যাংক ঋণ পদ্ধতি সহজ না থাকায় এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠছে না। জেলার ১১টি উপজেলার হাওর-বাঁওড়ে ২ লাখ ১৬ হাজার ১৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। বছরে উত্পাদিত হয় সাড়ে ১২ লাখ টন বোরো ধান। ওই হিসাবে জেলার খাদ্য চাহিদা মিটিয়ে বছরে প্রায় ৩ লাখ মে.টন ধান উদ্বৃত্ত থাকে। এদিকে সুনামগঞ্জে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বরেন, এঅঞ্চলে মত্স্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন ধরনের কৃষি শিল্পের সম্ভাবনা রয়েছে। তবে এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রয়োজন সরকারি উদ্যোগ।