যশোরে ফাঁড়ির পাশে বাড়িতে ডাকাতি আটক ১২

মঙ্গলবার সেহরির সময় যশোর শহরের লোন অফিস পাড়ার সদর পুলিশ ফাঁড়ির পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে মত্স্য ব্যবসায়ী জিয়াউরের বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে আটক করেছে। জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ভোরে ১৪/১৫ জনের একদল ডাকাত জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে তাদের জিম্মি করে ৯৫ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ ২ লাখ ৯৯ হাজার টাকার মালামাল নিয়ে যায়। মঙ্গলবার থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। এদের মধ্যে দুইজনকে শনাক্ত করেছে ঘটনার শিকার পরিবারের সদস্যরা। এ দুইজন হলো- খায়রুল ও মফিজুর। এরা দুইজন ঐ ভবনের তৃতীয় তলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।