শাহানা কাজীর ‘তোমার আনাড়ি’

 

কণ্ঠশিল্পী শাহানা কাজী। বছরজুড়ে বলিউডের লাইভ কনসার্টে ব্যস্ত থাকলেও তিনি এবার ঈদে বাঙালি ভক্তদের উপহার দিচ্ছেন নতুন একটি বাংলা গান ও এর দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। আসছে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ জুন ‘তোমার আনাড়ি’ শািরোনামে গানটির ভিডিওটি প্রকাশ করা হবে তাঁর নিজেস্ব ইউটিউব চ্যানেলে। এছাড়াও কানাডার ব্লসম মিউজিকের ব্যানারে গানটির হাই কোয়ালিটি অডিও একইসাথে প্রকাশ হবে আইটিউনস, গুগল প্লে, অ্যামাজন, অ্যাপল মিউজিক, স্পটিফাই, টাইডাল, প্যান্ডোরা ও সাভনসহ বেশকিছু ডিজিটাল মিউজিক প্লাটফর্মে। প্রযোজক শাহেদ কাজীর নির্দেশনায় গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন শাদ শাহ। গানটির ব্যাপারে শাহানা কাজী বলেন, ‘খুব সুন্দরভাবে সাজানো আবেদনময়ী মিষ্টি কথার বেশ তালের একটি প্রেমের গান। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কানাডার নায়াগ্রা ফলসসহ বেশকিছু মনোরম জায়গায়। সব মিলিয়ে আশা করছি গানটি সবার ভালো লাগবে।’