আজ থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২৩:২০
রাজশাহীর মহাসড়কে ভুটভুটিসহ সকল ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিকালে রাজশাহীর পুরাতন কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জানান, আজ সকাল ৬ টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। তবে দাবি আদায় না হলে পুরো রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।