আজকের রাশিফল

১০ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ২৬ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১১ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ১ ও ২। শুভবার: রবি ও সোম। শুভরত্ন: চুন্নী ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধিমান, মেধাবী ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। আপনি দৃশ্যত চাপা ও রিজার্ভ হলেও অত্যন্ত অনুভূতিপ্রবণ ও সংবেদনশীল। আপনার ধর্মীয় অনুভূতি ও নৈতিকতাবোধ প্রখর। পরিবার, গোত্র ও দেশের প্রতি আপনার আনুগত্য শর্তহীন। সৃজনশীলতা ও সাহস দুই আছে আপনার মধ্যে। উচ্চাভিলাসী হলেও আপনি নীরবে ও অলক্ষ্যে লক্ষ্যপানে এগুতে চান। ইতিবাচক গুণাবলির প্রাধান্য আপনাকে সাফল্যের সোপানে উন্নীত করবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ড. মুহাম্মদ শহীদুল্লাহ, কথা শিল্পী সলবেলো, ঔপন্যাসিক মারসেল প্রাউস্ট, ক্রিকেটার সুনীল গাভাস্কার, ব্লাক আনোয়ার, মতিনন্দী প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেটের পিড়ায় ভুগবার আশংকা আছে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ক্রীড়াবিদদের আজ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে কোনো ধরনের হতাশা দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। কোনো গোপন আশা পূর্ণ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ঠিকাদারদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। মাস্তান ও চাঁদাবাজরা উত্ত্যক্ত করতে পারে। কোনো কারণে অধৈর্য হওয়া ঠিক হবে না। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। মহিলাদের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার কোনো প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তবু বার বার চেষ্টা করুন। মনবল বৃদ্ধি পাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ ভ্রমণের সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে উচ্চপদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। নিজের দোষে কারো সাথে মনমালিন্য দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। রোমান্টিক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মনবল বৃদ্ধি পেতে পারে। কাউকে অযাচিত উপদেশ না নিলেই ভালো করবেন। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পড়াশোনায় অধিকতর মনযোগী হলে ভালো করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনার সাথে প্রতারণা করতে পারে। শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ। নতুন কোনো সুযোগ পেতে পারেন। কোনো সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো বন্ধুর জন্য কোনো ধরনের ত্যাগ শিকার করতে হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কারো সাথে বিরোধে জড়াতে পারেন। ব্যয়াধিক্য সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো কারণে মন উত্তেজিত হতে পারে। অপ্রিয় সত্য প্রকাশ না করলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কাগজ ও প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। যে কোনো ব্যাপারে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিন। ধৈর্য ও সহিষ্ণতার সাথে সিদ্ধান্ত নিতে পারলে ভালো করবেন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কেউ আজ আপনার সাথে বেঈমানি করতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো ব্যাপারে মনে দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। গোপন আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভালো কোনো দায়িত্ব স্বেচ্ছায় না নিলেই ভালো করবেন। আপনজনরা আজ আপনাকে ভুল বুঝতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।