গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ১৮:৩২
নিজস্ব কোনো বাহনে চড়ে একদিনে একাধিক শহ?র ঘুওে বেড়ানো হয়তো সে অর্থে কঠিন কোনো কাজ নয়। তবে ট্রেনের মতো সাধারণ কোনো গণপরিবহন ব্যবহার করে মাত্র ২৪ ঘণ্টায় সাতটি দেশের রাজধানীতে যাওয়ার? বিষয়টি মোটেও সহজসাধ্য বিষয় নয়। আর এ কাজটি করেই রেকর্ড বুকে নাম লিখিয়েছেন যুক্তরাজ্যের বার্নাবি ডেভিস। লন্ডন থেকে যাত্রা শুরু করে বার্নাবি একদিনের পরিধিতেই ট্রেনে করে একের পর এক পা ফেলেছেন প্যারিস, ব্রাসেলস, লিউবলিয়ানা, ভিয়েনা, ব্রাটিস্তাভা এবং বুদাপেস্টে। আর এ ধরনের উদ্যোগ গ্রহণের পেছনে রেকর্ড গড়ার পাশাপাশি মানব পাচার বিষয়ে সবাইকে সচেতন করার চেষ্টাটিও ছিল বার্নাবির পক্ষ থেকে।