‘গায়ে পড়ে ঝগড়া’র ইচ্ছে নেই

সম্প্রতি অনন্তকে ‘পাগল’ বলেছেন শাকিব খান। এমন খবরে উল্টো অনন্ত শাকিবের বিরুদ্ধে মানহানি মামলার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু ইন্টারভিউটি ছাপার পর শাকিব অস্বীকার করলেন। তিনি বলেন, ‘অনন্তের সাথে আমার কোনো বিরোধ নেই। আর গায়ে পড়ে ঝগড়ার ইচ্ছে নেই। ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আমাদের। এর ভেতরে এত ঝগড়া করে কী লাভ? আমাদের একসাথেই এগুতে হবে। আর অনন্ত ভুল বুঝে আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন এটাও আমি বিশ্বাস করি না।