দেশের বাইরেই বেশিরভাগ সময় রুহী
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২১:১০
গত প্রায় কয়েকমাস ধরে বিদেশের মাটিতেই কাটাচ্ছেন মডেল ও হাল আমলের চিত্রতারকা রুহী। কলকাতায় মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’ ছবির শুটিংয়ের পর লন্ডনে পরিচালক মুনসুর আলীর সাথে তাদের আলোচিত চলচ্চিত্র ‘সংগ্রাম’-এর ওয়ার্ল্ড প্রমোশনে থাকছেন সেখানে। নতুন ছবি প্রসঙ্গে জানতে চাইলে রুহী বলেন, ‘দেশের ছবির কাজ গুছিয়ে এসেছি। আপাতত এখানেই সংগ্রামের বেশ কিছু প্রজেকশন ও প্রমোশনের কাজ করছি। তাই আপাতত দেশে ফেরার কোনো ইচ্ছে নেই।’ এদিকে মাহফুজ আহমেদের ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুহী।