কাবিটা’র ১২ প্রকল্পে অনিয়মের অভিযোগ

বড়লেখায় ২০১৩-১৪ অর্থ বছরের কাবিটা’র ১২ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প সংশ্লি¬ষ্টরা কাজ সম্পন্ন না করে অবশিষ্ট টাকা উত্তোলনে ডিও জমা দিলেও তারা ধরা পড়েন। তাদেরকে টাকা ছাড় না দিয়ে প্রায় চার লাখ টাকা ফেরত পাঠানো হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো সংস্কারে বিভিন্ন প্রকল্প তৈরি করে তা বাস্তায়নের জন্য যথাসময়ে সরকারি টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু কিছু প্রকল্প কমিটির চেয়ারম্যান ও মেম্বার কাজ অসম্পূর্ণ রেখে বরাদ্দের পুরো টাকা উত্তোলনে কমিটি জমা দেন। সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা প্রকল্প পরিদর্শন করে ১২ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম পান। কাজ না হওয়ায় এসব প্রকল্পের ৩ লাখ ৮৩ হাজার ৫শ’ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।