বেনাপোলে ফেনসিডিল তৈরির কেমিকেলসহ ২ জন আটক

বেনাপোলের ভবারবেড় হিজড়াপাড়া থেকে গতকাল বুধবার ফেন্সিডিল তৈরির কেমিকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম জানান, হিজড়াপাড়ার নীলা হিজড়া বাড়ি থেকে ফেন্সিডিল তৈরির কেমিকেলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী ভবারবেড় গ্রামের মজিদের ছেলে নাসির উদ্দীন এবং মালেক বাবুর ছেলে আব্দুল বাসার। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।