মোটিভেশন ঠিক থাকুক
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২১:৩০
এক কাজ দীর্ঘদিন ধরে করলে অনেক সময়েই মোটিভেশন লেভেল কমে যায়। তবে তাই বলে তো আর সেই কাজটাকে জীবন থেকে একেবারে বাদ দেওয়া যায় না। তখন ইচ্ছে না থাকলেও চালিয়ে যেতে হয়। এরপরে মনের উপর চাপ সৃষ্টি হয়। ‘কিছু ভালো লাগছে না’, ‘মন খারাপ’ এই ধরনের উপসর্গ দেখা দিলেই বুঝতে হবে, এখন দরকার মোটিভেশন। এর জন্য যা করবেন—
১। নিজেকে মোটিভেটেড রাখতে সবচেয়ে আগে কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে।
২। প্রথমেই নিজের হার্ডওয়ার্ক, অ্যাচিভমেন্ট এবং পোটেনশিয়ালের কথা মনে রাখতে হবে। নিজের ব্যাপারে যতটা পজিটিভ চিন্তা করা যায়, ততই ভালো।
৩। কাজের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ বা এক্সপেরিমেন্ট করলে সেটা যদি প্রশংসিত হয়, তাহলে নিজের মোটিভেশন বুস্ট আপ হবে।
৪। অন্যদের কাছ থেকেও ফিডব্যাক নিয়ে কাজের উন্নতি করতে হবে।
৫। কাজের ফাঁকে নিজের জ্ঞান বাড়ানোর জন্য ইন্টারনেট বা ঘাঁটা বই পড়া যেতে পারে। এই পড়ালেখা কাজের বিষয়েরই হোক, আর অন্য বিষয়েরই হোক—সেটা গুরুত্বপূর্ণ নয়।
৫। রি-মোটিভেট হওয়ার সবচেয়ে উপযোগী উপায় হলো একটা ছোট ব্রেক নেওয়া। বাইরে ট্যুরে চলে যেতে পারেন একা কিংবা পরিবারের সবাই মিলে। অন্তত বন্ধুদের সাথে মুক্ত কিছু সময় কাটাতেই পারেন।