ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

উপ-মহাদেশের স্মরণীয় ব্যক্তিত্ব ড. মুহম্মদ শহীদুল্লাহর ১২৯তম জন্মবার্ষিকী আজ। ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে ১৮৮৫ সালের ১০ জুলাই জন্ম নেন এই মনীষী। প্রাচ্যের অন্যতম সেরা ভাষাবিজ্ঞানী হিসেবে ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান। ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক ‘নাইট অফ দি অর্ডারস অফ আর্টস অ্যান্ড লেটার্স’ দেয়। ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহর সমাধিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এরপর সকাল ১১টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্ঞানসাধক শহীদুল্লাহ ও তঁর গবেষণা শীর্ষক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। সভাপতিত্ব করবেন বাংলা একডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত জানাবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।