ভারতে দু’বছর জেল খেটে ফিরে এল ২৫ শিশু-কিশোর

দীর্ঘ দুই বছর ভারতে কারাভোগের পর মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ২৫ জন বাংলাদেশি শিশু-কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। বেনাপোল চেকপোস্ট বিজিবি সুবেদার হাফিজুর রহমান জানান, ফেরত আসা যুবকরা গত দুই বছর আগে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে যাওয়ার পর সে দেশের পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। দুই বছর ভারতের কারাগারে সাজাভোগের পর তাদের আশ্রয় হয় ধ্রুব আশ্রম নামে একটি শেল্টার হোমে। বিএসএফ বাংলাদেশী এই ২৫ জন শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের কাছে হস্তান্তর করেছে। ফেরত আসা শিশু-কিশোরদের বাড়ি খুলনা,বরিশাল সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।