বন্ধের নির্দেশ অমান্য করায় কারখানার গ্যাস-বিদ্যুত্ বিচ্ছিন্ন
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২১:৫১
গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানা বন্ধের নির্দেশ অমান্য করায় ওই কারখানার গ্যাস ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ‘ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ’ কারখানাটির গ্যাস ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ত্রুটিপূর্ণ ইটিপি ও পরিবেশ দূষণের দায়ে গত ৩ জুলাই পরিবেশ অধিদপ্তর কারখানা কর্তৃপক্ষকে ৭৫ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা জরিমানা এবং কারখানা বন্ধের নির্দেশ দেয়।