সাত দিন বাজারে যেতে পারছেন না এক গ্রামের মানুষ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:০৯
উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের মানুষত্ গত ৭ দিন রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে প্রবেশ করতে পারছে না। তাদের সকল প্রকার ব্যবসা বাণিজ্যসহ যাতায়াত বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছে। ভান্ডারকোট ও গৌরম্ভা ইউনিয়ন সীমান্তে পশুর নদের উপর নির্মিত ব্রিজের গৌরম্ভা প্রান্তে পাহারা বসান হয়েছে। এমনকি গৌরম্ভা বাজারে যারা স্থায়ীভাবে বিভিন্ন ব্যবসা করেন তাদের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এক সপ্তাহ আগে ভান্ডারকোট ও গৌরম্ভার বাসস্ট্যান্ডের অর্থ ভাগাভাগি নিয়ে গোলমালের সূত্রপাত ঘটে। তারই জের ধরে দু’দিন বাস চলাচল বন্ধ থাকে। ব্রিজের দু’পারে দু’ গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গৌরম্ভা ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ভান্ডারকোট গ্রামের সাঈদের নেতৃত্বে আমার ইউনিয়নের লোকদের মারধর করা হচ্ছে। আগামী দু’দিনের মধ্যে একটা শান্তিপূর্ণ মীমাংসা করা হবে।