কাহারোলে নেরিকা জাতের ধান কর্তন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:১১
ধান চাষে পানির ব্যবহার কমানোর লক্ষ্য কৃষি মন্ত্রীর প্রচেষ্টায় দেশব্যাপী নেরিকা জাত সম্প্রসারণে গত আউশ মৌসুমে কাহারোল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে নেরিকা ধান বীজ সরবরাহ করা হয়।
কাহারোল উপজেলায় উক্ত নেরিকা জাতের শস্য কর্তন করা হয়। রায়পুর গ্রামের কৃষক মোঃ আব্দুল রহিম এর জমিতে শস্য কর্তনে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, উপ-পরিচালন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাপজুর, সত্যব্রত সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও মামুনুর রহমান উপজেলা কৃষি অফিসার।