ইবি ভিসি অবরুদ্ধ প্রধান ফটকে তালা, ভাংচুর
ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:৪২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ ক্যাডার ও বহিরাগতরা ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে তার কক্ষে অবরুদ্ধ করে। বুধবার দুপুর ২টার দিকে চাকরি প্রত্যাশীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে প্রশাসন ভবনে ভিসি অফিসে আসে। প্রথমে তারা ভিসির অভ্যর্থনা কক্ষে ভাংচুর চালায়। পরে কলাপ্সিবল গেটে তালা দিয়ে ভিসিকে অবরুদ্ধ করে রাখে। প্রায় আড়াই ঘন্টা ভিসি ও তার প্রক্টরিয়াল বডির সদস্যরা তার কক্ষে অবরুদ্ধ ছিলেন। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেট মিটিং বাতিল করার মাধ্যমে বিকাল ৪টায় ভিসি অফিসের তালা খুলে দেয়া হয়। এ সময় প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান ক্যাম্পাসে ছিলেন না। তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনা শুনেই ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিয়েছি। এদিকে বিকাল তিনটার দিকে সহকারী প্রক্টর মোঃ আলতাফ হোসেন এসে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট খুলে দেয়ার ব্যবস্থা করেন।
জানা গেছে, আজকের (বৃহস্পতিবার) সিন্ডিকেট মিটিংকে কেন্দ্র করেই চাকরির দাবিতে তারা এ অরাজকতা চালিয়েছেন। সূত্রানুযায়ী আজকের অনুষ্ঠিতব্য সিন্ডিকেট মিটিং-এ চাকরির কোন এজেন্ডা ছিল না। জানা গেছে গত ৫/৬ বছর ধরে একই দাবিতে তারা একাধিকবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসে ভাংচুর, ভিসি অফিসে ভাংচুর, গাড়িতে আগুন দেয়াসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা জাপান বলেন, ‘প্রশাসন আমাদের তালিকা দেয়ার কথা বলে সেই তালিকা দেয়ার আগেই তারা আবার সিন্ডিকেট মিটিং-এর তারিখ নির্ধারণ করেছেন। প্রশাসন আমাদের সাথে নাটক করে আমাদের চাকরি না দেয়ার পাঁয়তারা করছেন।’
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘ছাত্রনেতাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের সিন্ডিকেট মিটিং স্থগিত করা হয়েছে।