বিইএফটিএনের লেনদেন যথাসময়ে নিস্পত্তির নির্দেশ

বাংলাদেশ ইলেট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সব ধরনের লেনদেন যথাসময়ে নিস্পত্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিইএফটিএনের লেনদেন যথাসময়ে নিস্পত্তি না করার বিষয়ে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন তা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিইএফটিএন পরিচালন নীতি অনুযায়ী সেটেলমেন্ট তারিখের পরবর্তী কার্যদিবস অর্থাত্ মূল এন্ট্রি উপস্থাপনের ৪৮ ঘন্টার মধ্যে ইএফটি ক্রেডিট রিটার্ন এবং ২৪ ঘন্টার মধ্যে ডেবিট রিটার্ন উপস্থাপনের বিধান রয়েছে। কোন কোন ব্যাংকের বিরুদ্ধে এ বিধি লংঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। যা দ্রুততার সঙ্গে আর্থিক লেনদেন নিস্পত্তির পথে অন্তরায়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। লেনদেন দ্রুততর করতে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বিএফটিএন চালু হয়।