সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

কচুয়ার শিমুলতলীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বুধবার দুপুর ২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কচুয়া উপজেলার সাচার গ্রামের জয়নাল মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক বাবু (২৬) ও চান্দিনা উপজেলার কংগাই গ্রামের মুনাফের ছেলে মহিউদ্দিন (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সড়কে এই দুর্ঘটনা ঘটলে স্থানীয়া আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। 

আরও পড়ুন: ‘খেতে না পারলে ফেলে দিন’

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনরা মামলা না করলে অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/অনি