এবারে লিগ্যাল নোটিশ!

গত কয়েকদিন ধরেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেই মিডিয়ার আলোচনায় থাকছেন শাকিব ও অনন্ত। গতকাল শাকিব নিজের উক্তিকে অস্বীকার করেছেন মিডিয়ায়। এদিকে কটুক্তি করায় নায়ক-প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অনন্ত। সম্প্রতি শাকিব খান একটি জাতীয় দৈনিকে অনন্তকে ‘পাগল’ বলে সম্বোধন করেন। বিষয়টি অনন্তর দৃষ্টিগোচর হলে তিনি শাকিবের প্রতি গতকাল লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘অনন্ত জলিল সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি একজন জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা। শাকিব খানের মানহানিকর বক্তব্য অনন্ত জলিলকে সামাজিক ও আর্থিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, যার আর্থিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি।’