ইফতার হাট
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২০:৫৯
ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ইফতারের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘ইফতার হাট’। ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন এলাকার বাহারী ইফতার এবং ইফতার সম্পর্কে বিভিন্ন ক্রেতা বিক্রেতার মন্তব্য নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বিশেষ করে ঢাকার চকবাজার, বেইলি রোড, বংশাল, ধানমন্ডি এলাকার বিভিন্ন ইফতার বিক্রেতাদের তৈরি করা ইফতার এবং ক্রেতাদের আগ্রহসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে অনুষ্ঠানটিতে। আবু হাসনাত মনির প্রযোজনায় ‘ইফতার হাট’ একুশে টেলিভিশনে দেখা যাবে রমজানের প্রতিদিন সন্ধ্যা ৬টায়।