দেওয়ানগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯

বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সভাপতি লেমন ও সাধারণ সম্পাদক আজিজুরের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়। এতে আজিজুর মোতালেব মিন্টুসহ ৯ জন আহত হয়।