সাতক্ষীরায় বনদস্যু আটক

সাতক্ষীরা প্রতিনিধি সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আলীম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলাম রফিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজার থেকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে মংলা, বাগেরহাট, খুলনার হরিণটানা ও শ্যামনগর থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।