ব্রাজিলের পরাজয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২১:৫৪
মাদারীপুর প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হওয়াকে কেন্দ্র করে মাদারীপুরে বুধবার রাতে এক সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। তাদেরকে বিভিন্ন স্থানে চিকিত্সা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরে দুই মহল্লার যুবকদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে।