নিহত সাংবাদিককে জয় উত্সর্গ করলেন মেসি

সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় স্বদেশী নিহত সাংবাদিক ‘এল তোপো’ লোপেজকে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের জয়টি উত্সর্গ করেছেন তারকা ফুটবলার নিওনেল মেসি। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের দিন সকালে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই সাংবাদিক। স্বদেশী ওই সাংবাদিককে জয় উত্সর্গ করে মেসি বলেছেন, ‘আমার বন্ধু লোপেজ, তোমার জন্যই এই জয়। তার পরিবারকে অনেক সমবেদনা জানাচ্ছি। তারা যেন ধৈর্য ধরেন।’ বুধবার সকালে টেক্সি করে হোটেলে ফেরার সময় একটি চোরাই গাড়ি ধাক্কা দিলে মারা যান লোপেজ। তিনি ‘স্পোর্টস’ নামক আর্জেন্টিনার একটি প্রতিষ্ঠানে ২০০০ সালে যোগ দেন। মেসির সঙ্গে তার বন্ধুত্বও ছিল। একই সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার এই জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এই বার্সা তারকা।