শিক্ষক-শিক্ষার্থী খোঁজার অনলাইন সমাধান ইয়োডা ডটকম

অনলাইন নির্ভর যোগাযোগের প্লাটফর্ম হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীর জন্য চালু হয়েছে দেশের প্রথম শিক্ষক খোঁজার মার্কেটপ্লেস ইয়োডা। ওয়েবভিত্তিক এ প্লাটফর্ম ব্যবহার করে ভালো মানের শিক্ষক খুঁজে পেতে আর অভিভাবকদের বেগ পেতে হবে না। yodabd.com ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা সহজেই দক্ষ শিক্ষক খুঁজে বের করতে পারবেন। কারণ ইতোমধ্যে ইয়োডাতে সাড়ে তিন হাজার দক্ষ শিক্ষক নিবন্ধন করেছেন। আর এ সাইটের সব শিক্ষক ভেরিফায়েড। আপনি চাইলে শিক্ষক ঠিক করার আগেই তার শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন মাধ্যম, এলাকা ও টাকার রেঞ্জ অনুযায়ি শিক্ষক খুঁজতে পারবেন। ইয়োডার উদ্যোক্তা মোহাম্মদ সালমান নিজে পড়াশোনার সময় দেখেছেন দক্ষ ও যোগ্য প্রাইভেট শিক্ষক খুঁজে পাওয়া কঠিন। অন্যের কথায় শিক্ষক বেছে নিতে হয়েছে। এ জন্যই তিনি পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাইজ করে শিক্ষক ও শিক্ষার্থীর সহজ যোগাযোগের প্লাটফর্ম তৈরি করেছেন। এতে শিক্ষার্থী বা অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন।