সিএইচটি সদস্যদের ওপর হামলার বিচার দাবি
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:১৫
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি) সদস্যদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ এর নেতৃবৃন্দ। তারা বলেছেন, এ হামলা এদেশের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও শান্তিকামী মানুষের উপর।
বৃহস্পতিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে চলচ্চিত্র নির্মাতা রাশেদ রাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, এএলআরডির নির্বাহী পরিচালক শামছুল হুদা প্রমুখ।