আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার বিচারক অবসরে যাচ্ছেন

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান আগামী রবিবার থেকে অবসরে যাচ্ছেন। সেই হিসাবে বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। কর্মজীবনের শেষ দিনটি তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত করেন। এর পাশাপাশি বিভিন্নজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের কাছ থেকে দোয়া কামনা করেন। উল্লেখ্য, এসএম মজিবুর রহমান ফেনীর পদুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১৪ আগস্ট চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে যোগদানের আগে তিনি পটুয়াখালীর জেলা জজ পদে কর্মরত ছিলেন। গত ৩০ জানুয়ারি তার আদালতে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদান করা হয়।