চট্টগ্রামে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৃথক অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর স্টেশন কলোনিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রবিউল ইসলাম নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিউল সকালের ট্রেনে গাঁজাগুলো নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম এসেছে বলে পুলিশকে জানায়। এর আগে গত বুধবার গভীর রাতে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আব্দুল কাদেরকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। কাদেরের বিরুদ্ধে সদরঘাট থানায় দুইটি এবং ডবলমুরিং থানায় ৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। একই দিনে চট্টগ্রাম রেলস্টেশন থেকে দেড় হাজার ইয়াবাসহ আব্দুল মান্নান নামে এক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।