শাহজালাল বিমানবন্দরে এক কেজি সোনাসহ দু’জন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি দুইশ’ গ্রাম সোনাসহ দুই জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃতরা হল আব্দুল মতিন ও মো. আব্দুল আজিজ। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। গতকাল বৃহস্পতিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই দুইজন আজিজ ফ্লাইট থেকে নেমে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দারা তাদের দেহ ও ব্যাগ তল্লাশি চালিয়ে উল্লিখিত সোনা উদ্ধার করেন।