বাংলাদেশে আগাখান নেটওয়ার্কের প্রথম প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) আবাসিক প্রতিনিধি মুনির এম মেরালী বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নিকট পরিচয়পত্র পেশ করেন। পররাষ্ট্র মন্ত্রী একেডিএন বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসাবে মেরালীকে স্বাগত জানান। বৈঠকে মেরালী বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং উন্নয়নের প্রশংসা করেন। তিনি বিশ্বব্যাপী একেডিএনের সকল মিশন হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পররাষ্ট্র মন্ত্রীও একেডিএন প্রতিনিধিকে বাংলাদেশে তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। -প্রেস বিজ্ঞপ্তি