ডেসকো’র হেল্প ডেস্ক উদ্বোধন
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:৩৬
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আগারগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগে এক অবস্থানে সেবা কেন্দ্রে গ্রাহকের সুবিধার্থে ইন্টারনেট সংযোগসহ ‘হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। এর মাধ্যমে আগারগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় প্রায় ৪০ হাজার গ্রাহক বিনা খরচে অনলাইনে নতুন সংযোগের আবেদন, অনলাইনে বিদ্যুত্ বিল পরিশোধসহ ডেসকো’র অনলাইন সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। আগারগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগে গত সোমবার ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আরজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই ‘হেল্প ডেস্ক’র উদ্বোধন করেন। এ সময় ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি