মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:৩৬
আবু সাদেক ভুঁইয়া
নেত্রকোনায় কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালের বড় ভাই ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভুঁইয়ার বাবা কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাদেক ভুঁইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসায় বাদ আছর কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।
আনোয়ারা বেগম
বরিশালে গৌরনদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিয়ার মা আনোয়ারা বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পৌরসভার সুন্দরদী মহল্ল¬ায় দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম খুরশীদ চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর স্ত্রী বেগম খুরশীদ চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারির আয়োজন করা হয়েছে।