৩২ বছর পর..
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:৪১
একজন পর্বতারোহীর কি আশা থাকে? পর্বতে আরোহন করতে গিয়ে মৃত্যুবরণ করা এবং সেখানেই শায়িত থাকা? ঠিক যেন তাই। বিশেষ করে ফ্রান্সের আল্পস পর্বতমালায় এক পর্বতারোহীর মৃতদেহ ৩২ বছর পর হিমায়িত অবস্থায় খুঁজে পাওয়ায় তাই মনে হবে।
আল্পস পর্বতমালার মন্ট ব্লাঙ্ক পর্বতের নীচে প্যাট্রিস হাইভার্ট নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তাকে সর্বশেষ ১৯৮২ সালে ওই পর্বতে আরোহণ করতে দেখা যায়। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় তিনি আর নামতে পারেনি। সেই থেকেই নিখোঁজ প্যাট্রিস। প্যাট্রিসের মৃতদেহের সঙ্গে তার সরঞ্জামগুলোও অবিকল পাওয়া গেছে। তার বাবা গিরার্ড এক সাক্ষাতকারে জানান, তিনি ছেলের মৃতদেহ পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। তবে তার কথায় ছিল আবেগের ছোঁয়া। তিনি বলেন, কফিনে বন্দি থাকার চেয়ে নিজের আকাঙ্খার পর্বতে শুয়ে থাকাটাই মনে হয় ভাল ছিল! - বিবিসি