৩৩তম বিসিএসে নিয়োগ পেলেন ২০৭২ জন
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:৪৭
অবশেষে ৩৩তম বিসিএসের দুই হাজার ৭২ জনকে নিয়োগ দেয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের সাড়ে ৬ মাসেরও বেশি সময় পর এ নিয়োগ দেয়া হলো। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগ গেজেট প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২১ নভেম্বর আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।