আটঘরিয়ায় সার ও বীজ বিতরণ
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:৩৮
পাবনা আটঘরিয়ায় খরিপ-২ মৌসুমে উফশী রোপণ আমন (নেরিকা) ও উফশী রোপা আমন চাষে প্রণোদনার লক্ষ্যে ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বিজ বিতরণ করেন। গতকাল শুক্রবার উপজেলা মিলনায়তনে ইউএনও আলীমুন রাজিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: কুদ্দুস মোল্লা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রবীআ নুর আহম্মেদ।