কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:৪১
রাজধানীর কদমতলী থেকে এক কিশোরের হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। নিহতের নাম বাবু। তিনি স্থানীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের সহকারী মিস্ত্রি ছিল। জুরাইনের কমিশনার রোডে ভাইয়ের সাথে তিনি থাকতেন।
নিহতের বড় ভাই সোহেল জানান, বৃহস্পতিবার দুপুরে বাবুর সাথে মোবাইল ফোনে শেষবারের মত কথা হয় তার। ওই সময় বাবু কারখানায় ছিলেন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। রাতে বাসায় অদূরে কুদারবাজার আদর্শ রোডে তিনি তার ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
সোহেল আরো জানান, তার ভাইয়ের সাথে কারো ঝগড়া বিবাদ ছিল না। তিন ভাই দুই বোনের মধ্যে বাবু ছিল সবার ছোট।