ননগেজেটেড কর্মচারীরা চলতি মাসের বেতন-ভাতা পাবেন ২২ জুলাই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ননগেজেটেড কর্মচারিগণ ও সামরিক বাহিনীর ননকমিশন্ড অফিসার/ কর্মচারীগণের চলতি মাসের বেতন-ভাতাদি এবং দেশের সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর এ মাসের পেনশনের অর্থ ২২ জুলাই প্রদান করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ৬ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। -তথ্য বিবরণী