আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:৪২
বিশ্ব বাঙালি সম্মেলন: বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন। মেধা বিকাশ সোসাইটি: এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সকাল ১১টা, পাবলিক লাইব্রেরি শাহবাগ। ফ্রি থিংকারস্ ফোরাম: ‘গণ-মাধ্যমের স্বাধীনতাঃ বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক মুক্ত সংলাপ, সকাল সাড়ে ১০টা, প্রেসক্লাব। পবা: ‘সমন্বিত যাতায়াত ব্যবস্থার অভাব যানজট ও ঝুঁকিপূর্ণ যাতায়াত’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১১টা, পবা কার্যালয়। স্বাধীনতা পরিষদ: ‘প্রেক্ষাপট চলমান রাজনীতি-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা, সকাল সাড়ে ১০টা, ডিআরইউ। রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন: ‘গণমাধ্যম ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা, বিকাল ৪টা, মুক্তি চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট। বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম: ‘দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও পর্যটন শিল্প’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল, বিকাল ৫টা, হোটেল রাজমনি ঈশা খাঁ।