ফাইনালে থাকছেন না আর্জেন্টিনা প্রেসিডেন্ট

রবিবার রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে ফাইনালে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতি আশা করা হচ্ছে। হয়তো থাকবেনও। কিন্ত তাদের মধ্যে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ক্রিচনার। অসুস্থতার কারণে মাঠে বসে খেলা উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। গলায় সমস্যা হওয়ায় ক্রিস্টিনা রিওতে যেতে পারছেন না বলে জানা গেছে। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ডিলমা রোসেফকে এক পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করেছেন ক্রিচনার। চিঠিতে বলা হয়েছে, ক্রিচনার শনিবার সফররত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শুভেচ্ছা সাক্ষাত্ করবেন এবং আগামী সপ্তাহে ব্রাসিলিয়ায় এক সম্মেলনে যোগ দিবেন। কিন্তু রোসেফের আমন্ত্রণ সত্ত্বেও রবিবারের ফাইনালে তিনি রিওতে উপস্থিত হতে পারছেন না। গত এক সপ্তাহ যাবত তিনি গলা এবং কণ্ঠনালীর প্রদাহে ভুগছেন বলে এখানে উল্লে¬খ করা হয়েছে।