ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্কোর বোর্ডে ২০৫ রান সংগ্রহ করতেই সাত উইকেট হারিয়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের প্রথম ইনিংসের সংগ্রহের চাইতে এখনো ২৫২ রানে পিছিয়ে ইংলিশরা। গত বুধবার টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারী ভারত। ওপেনার মুরালি বিজয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৫৭ রান সংগ্রহ করে অতিথিরা। দলের হয়ে সর্বোচ্চ ১৪৬ রান সংগ্রহ করেন মুরালি বিজয়। ৮২ রান আসে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জেমস আন্ডারসন।