নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজস্ব ওয়েব সাইট হ্যাক করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে ওয়েব সাইটে (www.ncc.org.bd) প্রবেশ করলে সেটি হ্যাকড দেখা যায়। তুরস্কের একটি হ্যাকিং টিম এ ওয়েব সাইটটি হ্যাক করেছে। হ্যাক করা ওয়েবসাইটের প্রথম পাতায় ওই টিমের একটি ওয়েব সাইটের ঠিকানাও দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের এ ওয়েব সাইটে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বিস্তারিত তালিকা, নির্বাচিত কাউন্সিলরদের ফোন নাম্বার, বিভিন্ন কর্মসূচি, টেন্ডার নোটিস রয়েছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার জানান, হ্যাক করা পেজ দ্রুত উদ্ধারে চেষ্টা চলছে। ২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দাবি ২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাসসহ বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। গৃহবধূ নির্যাতনের মামলায় স্কুল শিক্ষক গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ নূরুন্নাহার বেগমকে (২০) মারধরের অভিযোগে স্বামী বিপ্লবকে (২৫) শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। আহত নূরুন্নাহার বেগমকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।